ফারাক্কা বাঁধে পানির অভাবে সেখানকার সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটিকে আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ভারতের জাতীয় তাপশক্তি কতৃপক্ষ।
ফারাক্কার ছয় ইউনিট বিশিষ্ট পানি বিদ্যুত প্রকল্পটির ৫ টি ইউনিটই বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িশ্যা ও ঝাড়খণ্ড প্রদেশ এবং পুর্বাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। ৫ টি ইউনিট বন্ধ করে দেওয়ায় ১৬০০ মেগাওয়াটের ঘাটতি দেখা দিয়েছে। প্রকল্পটির মোট বিদ্যুত উৎপাদন ক্ষমতা ২১০০ মেগাওয়াট।
জাতীয় তাপশক্তি কতৃপক্ষ (এনটিপিসি) শনিবার এক বিবৃতে জানায়, কয়েকদিনের মাঝে এই সমস্যার সমাধান হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত ব্যারেজে পর্যাপ্ত পানি না আসছে। এই বিদ্যুতকেন্দ্রটি পুরোপুরিভাবে চলতে ঘণ্টাপ্রতি ২,২৫০০০ ঘনফুট পানির স্রোতের প্রয়োজন। যা এখন পাওয়া যাচ্ছে না।
তারা আরো জানিয়েছে যে, গঙ্গা নদীতে অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর করা ফারাক্কা বাঁধটি ১৯৭৫ সালে চালু করা হয়। এই বাঁধকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক আন্দোলন হয়।
সূত্র: এনডিটিভি
এআই





