ইরানের কাছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, ইরানের কাছে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রকাশ্য বিরোধিতা করছে আমেরিকা। এই ব্যবস্থা ইরানের কাছে বিক্রি করা মোটেও সহায়তাকারী সিদ্ধান্ত হবে না বলে আমেরিকা মনে করে বলেও জানান তিনি।
রাশিয়ার কাছে এ বিষয়টি যথাযথ কূটনৈতিক ফোরামের মাধ্যমে তোলা হবে বলেও জানান তিনি।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপের সময় মস্কোর এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এ ছাড়া, ইরানের কাছে এ ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্তে ইসরাইলেরও গাত্রজ্বালা সৃষ্টি হয়েছে। ইসরাইলি গোয়েন্দামন্ত্রী ইউভাল স্টেইনৎজ রাশিয়ার এ সিদ্ধান্তের নিন্দা করেছেন। সূত্র:আইআরআইবি
জেডআই





