জার্মানির বেভারিয়ান আল্পসে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রদের জোট জি-৭ এর সম্মেলনে যোগ দিতে প্রস্তুত দেশগুলোর রাষ্ট্রনেতারা।
পূর্ব ইউক্রেন সমস্যা নিয়ে রাশিয়ার উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে তারা এই সম্মেলনে আলোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপের দেশ গ্রিসের ঋণ সংকট ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবিলার বিষয়ও তাদের আলোচ্যসূচিতে থাকছে।
জি-৭ ইতোপূর্বে জি-৮ নামে পরিচিত ছিল। কিন্তু গত বছর ক্রিমিয়া নিজেদের সঙ্গে যুক্ত করার ফলে রাশিয়াকে এই জোট থেকে বাদ দেয়া হয়।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের মূল মনোযোগ থাকবে। কারণ পূর্ব ইউক্রেনের প্রতি তিনি ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করছেন।
উল্লেখ্য, ফ্রান্সের উদ্যোগে ১৯৭৫ সালে বিশ্বের ৬টি দেশ যথা ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মিলে আন্তজার্তিক অর্থনৈতিক বলয় জি-৬ গঠিত হয়। ১৯৭৬ সালে এই বলয়ে কানাডার যোগদানের মধ্য দিয়ে এটি জি-৭-এ পরিণত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে রাশিয়া যোগ দিলে এটি জি-৮ হয়। জি-৮-এ ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিত্ব আছে, কিন্তু এটি জি-৮ এর সদস্য নয়। এবার রাশিয়াকে বাদ দিয়ে জি-৭ করা হয়েছে।
জেডআই





