মেক্সিকোতে লরি চাপায় ১৬ তীর্থযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

জাকাতেকাস প্রদেশের মাজাপিল শহরে একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় প্রায় দুইশ’ জন তীর্থযাত্রী উপস্থিত ছিলেন। নির্মাণ সামগ্রী বহনকারী লরিটি শোভাযাত্রার উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। লরিটির ব্রেক কাজ করছিল না বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর চালক পালিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। সূত্র : বিবিসি।

কেএইচ