এক নাবালিকাকে টানা ১৫ দিন ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড হল কার্তিক মণ্ডল নামে এক ব্যক্তির। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেলের সাজা দিয়েছে ভারতের কলকাতার আলিপুর আদালত।
পেশায় রাঁধুনি ওই ব্যক্তির বিরুদ্ধে গতবছর ৭ জানুয়ারি কসবা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার বাবা-মা। কসবা রাজডাঙার বাসিন্দা ওই দম্পতির সঙ্গে একই আবাসনে থাকতেন কার্তিক। অভিযোগ উঠে, এক আত্মীয়র অসুস্থতার কারণে ১৫ দিন বাড়ি ছিলেন না তাঁরা। সেই সুযোগেই তাঁদের নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ করেছেন কার্তিক।
অভিযোগ পাওয়ার পরই কার্তিককে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর, তিনশো সাতাত্তর ও পাঁচশো ছয় ধারায় মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই





