১৩টি শিশুকে অপহরণ ও ৯টি শিশুকে হত্যার দায়ে ভারতের দুই বোনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। তাদের ফাসির আদেশ সর্বোচ্চ আদালত হয়ে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতিও তাদের মার্জনা না দেয়ায় খুব শিগগিরই তাদের ফাসি কার্যকর করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভয়ংকর এই দুই বোনের নাম রেনুকা শিন্দে ও শিমা গাভিত। তারা মহারাষ্ট্রের অধিবাসী। ১৯৯০ থেকে '৯৬ সাল পর্যন্ত তারা ১৩টি শিশুকে অপহরণ করেন। অপহরণের পর এসব শিশু দিয়ে জোর করে চুরি করানো হতো। গরিব ঘর থেকে সাধারণত এসব শিশুকে অপহরণ করা হতো।

এসব শিশু যখন বড় হতে থাকতো তখনই তাদেরকে হত্যা করা হতো। তাদেরকে হত্যা করা হতো অত্যন্ত নৃশংসভাবে- মাথায় সজোরে আঘাত করে বা রড দিয়ে পিটিয়ে বা গলা টিপে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ