প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের জন্য বহু রকম কারণ শোনা যায়। এ পর্যন্ত বিশ্বের যেসব প্রেসিডেন্ট বা ক্ষমতাসীনরা পদত্যাগ করেছে তাদের অনেকে হয়তো দুর্নীতি বা নারী ঘঠিত কেলেঙ্কারীর কারণে করেছেন।

কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তাকে প্রমাণ করতে পারলে পদত্যাগ করার ঘোষণা এ পর্যন্ত একজন প্রেসিডেন্টই দিয়েছেন। আর তিনি হলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

কয়েকদিন আগেই সৃষ্টিকর্তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন দুতের্তে। তবে এবার তিনি আরও একটি বড় বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।

দুতের্তে বলেছেন, যদি কেউ সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করতে পারেন তবে তিনি পদত্যাগ করবেন। আর এ ঘটনায় চটেছে রোমান ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটির মানুষজন।

শুক্রবার নতুন এই বিতর্কের জন্ম দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। এদিন তিনি ক্যাথলিক বিশ্বাসের মৌলিক কিছু ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছেন দুতের্তে, এরমধ্যে রয়েছে অরিজিনাল সিন ধারণাটি।

দুতের্তে বলেন, ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছে তার যুক্তি কী? তিনি বলেছেন, যদি ‘কোনও একজন প্রত্যক্ষদর্শী’ প্রমাণ করতে পারে, এমনকি একটি ছবি দেখা পারে যে তারা ঈশ্বরের সঙ্গে দেখা করে কথা বলেছেন, তাহলে আমি তাৎক্ষণিক পদত্যাগ করবো।

এর আগে গত সপ্তাহে ঈশ্বরকে ‘বোকা’ বলে সমালোচিত হয়েছিলেন দুতের্তে। এমনকি সেসময়ও তিনি ‘অরিজিনাল সিন’ ধারণাকে ইঙ্গিত করে ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, আপনি এখনও জন্মগ্রহণ করেননি, তাও আপনি পাপী। এটা কী ধরনের ধর্ম। আমি এটা মেনে নিতে পারি না।

তবে দুতের্তের এসব মন্তব্যের কারণে তার প্রতি চটেছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্যাথলিক খ্রিষ্টানরা। এদিকে একজন ক্যাথলিক বিশপ তাকে ‘বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন।

জেড