পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মঙ্গলবার প্রথমবারের মতো দেশদ্রোহিতা মামলায় আদালতে হাজির হয়েছেন।
পারভেজ মোশাররফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলে আসছেন বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে এ মামলায় জড়িয়েছেন।
এএফপির একজন আলোকচিত্রী বলেন, ৭০ বছর বয়সী পারভেজ মোশাররফ কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের জাতীয় গ্রন্থাগারে হাজির হয়েছেন।
ইতোপূর্বে সামরিক বাহিনীর কোনো নেতা আদালতে হাজির হননি। পারভেজ মোশাররফের মামলাটিকে পাকিস্তানে বেসামরিক প্রশাসনের কর্তৃত্বের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানে এ পর্যন্ত তিনটি সামরিক অভ্যুত্থান হয়েছে এবং স্বাধীনতার পর দেশটি অর্ধেকেরও বেশি সময় সামরিক বাহিনী দ্বারা শাসিত হয়েছে।
এ মামলায় মোশাররফ দেশদ্রোহিতার অভিযোগের সম্মুখীন। অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। ২০০৮ সালে প্রেসিডেন্ট থাকাকালে দেশে জরুরি অবস্থা জারি এবং সংবিধান স্থগিত করার জন্য তার বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর তাকে প্রথমবারের মতো আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়। কিন্তু বোমাতঙ্ক এবং শারীরিক সমস্যার কারণ দেখিয়ে তিনি বারংবার শুনানিতে অনুপস্থিত থেকেছেন।
এছাড়া মোশাররফ বেসামরিক আদালতে সামরিক বাহিনীর একজন সাবেক প্রধানের বিচার করার কর্তৃত্ব চ্যালেঞ্জ করে বলেছেন, তার একটি সামরিক আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে।
মোশাররফ বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রচেষ্টা চালানোর অভিযোগ এনেছেন।
উল্লেখ্য, মোশাররফ ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেছিলেন।
মোশাররফ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন, যা প্রত্যাখ্যাত হয়েছে।
মোশাররফ গত বছরের মার্চ মাসে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দেশে ফেরেন। এরপর থেকে মোশাররফ কঠিন সময় পার করছেণ। দেশে ফেরার পরপরই তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করা হয়।
তার বিরুদ্ধে ২০০৭ সালের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যারও অভিযোগ আনা হয়।
গুজব আছে যে, সরকার ও সেনাবাহিনীর মধ্যে সম্ভাব্য বিরোধ এড়াতে বিচারের আগেই গোপন সমঝোতার মাধ্যমে মোশাররফকে বিদেশে পাঠিয়ে দেয়া হবে। তবে এ পর্যন্ত তেমন কিছু ঘটতে দেখা যায়নি।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
প্রথমবারের মতো আদালতে হাজির হলেন মোশাররফ
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মঙ্গলবার প্রথমবারের মতো দেশদ্রোহিতা মামলায় আদালতে হাজির হয়েছেন। পারভেজ মোশাররফ তার বিরুদ্ধে





