মধ্য ইয়েমেনের আরহাব এলাকায় রোববার সুন্নি উপজাতীয়দের হামলায় অন্তত ৪২ হাউথি বিদ্রোহী নিহত হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শিয়া হাউথি বিদ্রোহীরা বেশ কয়েকদিন ধরেই দেশটির রাজধানী সানা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আরহাবের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাচ্ছে। তারা ইতোমধ্যে ভারী অস্ত্র, ট্যাংক ও গোলাবারুদ নিয়ে স্থানীয় ঘর-বাড়িতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়।

হাউথিরা এর আগে দেশটির উত্তরের উচ্চভূমিতে ঘাঁটি গাড়ে। সেখানে জাইদি শিয়া সম্প্রদায়ের লোক জড়ো হয়েছে।

গত সেপ্টেম্বরে রাজধানী সানার দখল নেয়ার পর এর দক্ষিণে অবস্থিত রাজ্যগুলোর দিকে অগ্রসর হয় হাউথিরা।

কেএইচ