প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, সবাই সুন্দর প্রকৃতি দেখতে চায়। প্রকৃতির অপার সৌন্দর্যে চায় নিজেকে জড়াতে। এই প্রকৃতি উপভোগ করার জন্য মানুষ ছুটে বেড়ায় দেশ বিদেশে।
যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মানুষ দেশ-বিদেশ ছুটে বেড়ায় তার মধ্যে জলপ্রপাত একটি প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্বের সবচেয়ে সুন্দর কয়েকটি জলপ্রপাত নিচে ছবিসহ দেয়া হল:
১. অ্যাঞ্জেল জলপ্রপাত, ভেনেজুয়েলা। বিশ্বের সর্বোচ্চ। মোট উচ্চতা ৯৭৮ মিটার। 
২. দেতিয়ান জলপ্রপাত, ভিয়েতনাম ও চিন সীমান্ত। সম্প্রতি একে পর্যটকদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে।
৩. ইগুয়াজু জলপ্রপাত, ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্ত ইগুয়াজু নদীর ওপর মোট ২৭৫টি জলপ্রপাতের সমূহ
৪. ভিক্টোরিয়া জলপ্রপাত, জিম্বাবোয়ে ও জাম্বিয়া সীমান্ত। স্থানীয় নাম মোসি-ওয়া-তুনা। অর্থাৎ গর্জনকারী ধূম। বিশ্বের সর্ববৃহৎ। 
৫. নায়াগ্রা জলপ্রপাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বের অন্যতম জনপ্রিয়। 
৬. কায়েতুর জলপ্রপাত, গায়ানা। বিশ্বের অন্যতম খরস্রোতা। প্রতি সেকেন্ডে গড়ে৬৬৩ ঘনমিটার জল নির্গত হয়। উচ্চতা ২২৬ মিটার (নায়াগ্রার তুলনায় পাঁচগুণ এবংভিক্টোরিয়ার তুলনায় দু-গুণ) 
৭. গুলফস (গোল্ডেন ফলস) জলপ্রপাত, আইসল্যান্ড। হোয়াইট নদীর ওপর জোড়া জলপ্রপাত। ৩২ মিটার উঁচু। 
৮. গুয়াংগুশু জলপ্রপাত। এশিয়ার অন্যতম বৃহৎ। মোট ১৮টি জলপ্রপাতের সমূহ। উচ্চতা ৭৮ মিটার। প্রস্থ ১০১ মিটার। 
ইআর





