আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এর মানে পবিত্র রমজান মাসের শেষ দিন হবে রোববার এবং পবিত্র ঈদুল-ফিতর সোমবার।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সাধারণত বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন ঈদুল-ফিতর উদযাপিত হবে। যদিও সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে আজ আরও পরের দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।

এমআই