সোমবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে শেরেবাংলা নগর এলাকার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাইভেট কারটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। এছাড়া আহত হন আরও তিনজন আরোহী। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএইচ