গাজা উপত্যকায় ১৭ জন নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীকে হত্যা করায় দখলদার ইসরাইলি বাহিনীকে নিন্দা করছে বিশ্ববাসী।

কিন্তু হত্যাযজ্ঞের মতো নিষ্ঠুরতার জন্য নিজ বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আলজাজিরা জানিয়েছে, শনিবার এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। তিনি বলেন, তোমাদের কাজে আমি সন্তুষ্ট।

ফিলিস্তিনি বিক্ষোভে সরাসরি গুলি চালানোর দায়ে ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরাইলের নিন্দা জানিয়েছে।

এদিকে ফিলিস্তিনি অধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, ফিলিস্তিনি বিক্ষোভে হামলার দায় স্বীকার করে টুইটারে একটি পোস্ট দেয়ার পর তা মুছে দিয়েছে ইসরাইল।

ওই পোস্টের স্ক্রিনশটে লেখা রয়েছে- গতকাল আমরা ৩০ হাজার লোক দেখেছি। যথাযথ শক্তি প্রয়োগ করতে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। অনিয়ন্ত্রিত কিছুই করতে দেয়া হবে না। সব কিছুর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আমরা জানি, প্রতিটি বুলেট কোথায় গিয়ে বিঁধে।

এসএম