ভয়ঙ্কর মাত্রায় শীঘ্রই আঘাত হানতে যাওয়া হ্যারিকেন ইরমা থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য মসজিদের দরজা খুলে দিয়েছে মুসলিমরা।

যোগাযোগ মাধ্যমগুলোতে তারা এই নিয়ে বিজ্ঞপ্তি ছেড়ে দেয়। যাতে লেখা আছে যদি কোন ব্যাক্তি কোথাও আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় তাহলে সে খুব সহজে মসজিদে আসতে পারে। কারণ হ্যারিকেন ইরমা খেকে আশ্রয় নেওয়ার মসজিদের গেট খুলে দেওয়া আছে।

বিজ্ঞপ্তির ভেতর আবার স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে যে, ধর্ম বা বর্ণের যেকোন ব্যাক্তি এখানে আশ্রয় নিতে পারে। কারও ক্ষেত্রে কোন রকম বাধ্যবাধকতা নেই।

পাশিপাশি খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিসগুলো সাথে করে নিয়ে আসতে পারে। এতে কোন প্রকার সমস্যা হলে মসজিদ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দেয়।

উল্লেখ্য কিউবার উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে ধীরে ধীরে ঝড়টি সমুদ্র দিয়ে ফ্লোরিডার দিকে আসছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্রের মতে, কিউবা ছেড়ে ফ্লোরিডা আসার পরপরই ইরমা আবার আগের রূপে ফিরতে পারে। ঝড়ে ঘণ্টায় বাতাসের গতিবেগ হবে ১৯৩ কিলোমিটার।

গত সপ্তাহে ক্যারিবীয় কিছু দ্বীপে ইরমার আঘাতে কমপক্ষে ২৪ জন নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ।

জেড