পাক অধিকৃত কাশ্মীর ও ভারতীয় ভূখণ্ডে অশান্ত জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের করা মন্তব্যের এবার কড়া জবাব দিল ভারত।

৭০তম স্বাধীনতা দিবসের প্রাক্বালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বিকাশ স্বরূপ এ ব্যাপারেপাকিস্তানকে কড়া বার্তা দেন।

তিনি বলেন, ‘ও দেশের(পাকিস্তান) থেকে ভারতে সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ ঘটেছে যথেষ্টভাবে। সেই সঙ্গে ভারতে জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র, মাদক ও জাল টাকা। এভাবেই ভারতে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পাকিস্তান। কিন্তু এবার আর তা সহ্য করা হবে না। পাকিস্তান এর যোগ্য জবাব পাবে।’

শুক্রবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বসিত বলেছিলেন, তারা কাশ্মীরে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। সেখানে প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাঠাতে চান তারা।

এছাড়া পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসে আবদুল বাসিত বলেছেন, কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত থাকবে। আর এ জন্যই পাকিস্তানের এবারের স্বাধীনতা দিবস কাশ্মীরকে উৎসর্গ করা হয়েছে।-

এরপরই ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসে।

সম্প্রতি, নিরাপত্তারক্ষীদের গুলিতে হিজবুল মুজাহেদিন নেতা বুরান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তাল কাশ্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভারতের প্রধানমবন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্যবের তীব্র সমালোচনা করেছেন।

এদিকে, পাক অধিকৃত কাশ্মীরে শুরু হয়েছে অশান্ত। বালোচ প্রদেশের বাসিন্দারা সেখানে স্বাধীনতার আওয়াজ তুলতে শুরু করেছেন।

এই গোটা ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে নরেদ্র মোদী জানিয়েছেন, সময় এসছে বালোচিস্তানে পাকিস্তানি অত্যাচারের ছবিটা বিশ্বের সামনে তুলে ধরা দরকার।

এই পরিস্থিতিতে পাকিস্তানের ওপর এবার চাপ বাড়ানোর কাজ শুরু করেছে ভারত। সেই সঙ্গে সোমবার স্বাধীনতা দিবসের আগে ভারতের সীমান্তে নিরাপত্তা বাড়ানোর হয়েছে।সূত্র:জিনিউজ

এফএফ