মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে আর্জেন্টিনা সরকার। মার্কিন কয়েকটি কোম্পানির ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য আনের্জিন্টার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স কেভিন সুলিভ্যানকে তলব করা হয়।
সুলিভ্যান বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আর্জেন্টিনার এই ঋণখেলাপি অবস্থা শিগগিরি কাটিয়ে ওঠা জরুরি। তার এ মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে আর্জেন্টিনার সরকার এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাকে তলব করে।
বুয়েন্সআয়ার্স ঋণখেলাপির কথা অস্বীকার করেছে এবং আইনগত জটিলতা নিরসনে ব্যর্থতার জন্য মার্কিন বিচার বিভাগকে দায়ী করেছে।
মার্কিন ফেডারেল আদালত ঋণ পরিশোধের বিষয়ে আর্জেন্টিনোকে আটকে রেখেছে আর সে কারণে দেশটি ১৩০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে পারছে না। আর্জেন্টিনা বলেছে, মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স সুলিভ্যানের বক্তব্য সঠিক নয় বরং দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





