মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে সরকার।স্থানীয় সময় আজ শুক্রবার ভোর রাতে কাওয়াসান সেকিটার সেগামবুটের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে ১১৭ জনকে আটক করে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্ৰেশন পুলিশের ৮০ জন এই অভিযানে অংশ নেয়। কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান মোহাম্মদ সাহরুলনিজামের নেতৃত্বে অভিযান শুরু হয় স্থানীয় সময় ভোর ১টা থেকে ৪ টা পর্যন্ত।

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র না থাকায় ৮০ জনকে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতার করা বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের ৪২, ইন্দোনেশিয়ার ৩৭ ও ভিয়েতনামের ১ জন। মালয়েশিয়া ইমিগ্ৰেশন আইনের সেকশন ৬(১)সি,১৯৫৯/৬৩ এবং ১৫(১)সি আটক করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন মালয়েশিয়া সরকার, যা আগামী ডিসেম্বরে শেষ হবে।

এদিকে মালয়েশিয়া থেকে দেশে ফেরার টিকিটের দাম বেশি থাকায় অনেকেই দাম কমার অপেক্ষায় থেকে আটক হচ্ছে বলে জানান প্রবাসী সুমোন।

জেড