ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মঙ্গলবার নিজের অ্যাকাউন্ট খুলেছেন। এর এক ঘণ্টার মাথায় ১০০০ ফলোয়ারও পেয়েছেন তিনি।
আগে থেকেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন প্রণব। সেখানে তার 'বন্ধু'র সংখ্যা ৫ লাখেরও বেশি।
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবুল কালামও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সক্রিয়।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





