ইয়েমেনের জনপ্রিয় হুথি আনাসরুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের আলাদা হামলায় সৌদি আরবের অন্তত আরো পাঁচ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান সীমান্তে এসব সেনা নিহত হয়। সৌদি রাজতান্ত্রিক সরকারের বর্বর সামরিক আগ্রাসনের জবাবে এই হামলা চালায় বলে দাবি করে ইয়েমেনের যোদ্ধারা।

ইয়েমেনের একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় জিজান প্রদেশের হামেজাহ এলাকা ও আল-ফারিজা সামরিক ঘাঁটিতে আনসারুল্লাহ যোদ্ধা এবং ইয়েমেনি সামরিক বাহিনীর হামলায় এসব সেনা মারা যায়।

সূত্রটি আরো জানিয়েছে, ইয়েমেনি সেনারা হামেজাহ এলাকায় সৌদি সেনাদের একটি গাড়িতে মেশিনগানের গুলি চালিয়ে ধ্বংস করে দিয়েছে।

এছাড়া, জিজানের কাইস পাহাড় ও আল-হাসকুল ঘাঁটিতে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা ব্যাপকভাবে মর্টারের গোলাবর্ষণ করেছে।

তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায় নি। পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা সৌদি আরবের নাজরান প্রদেশের আস-সাদিস সামরিক ঘাঁটিতে একটি যুদ্ধ ট্যাংক ধ্বংস করেছে।

এসএম