শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধের আইন সংশোধনের বিলের খসড়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
এখন খসড়া আইনটি অনুমোদনের জন্য এখন সংসদে তোলা হবে। দেশটির সরকার বলছে, এই নিষেধাজ্ঞার ফলে শ্রীলঙ্কার গবাদি দুগ্ধশিল্প উপকৃত হবে।
দক্ষিণ এশিয়ার দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশই বৌদ্ধ ধর্মের অনুসারী।
তাদের একাংশ গরুকে পবিত্র মনে করেন এবং গরুর মাংস খান না। সেখানে ১০ শতাংশ মুসলমান। এছাড়া কিছু হিন্দু ও বৌদ্ধ গরুর মাংস খান।
সমালোচকরা বলছেন, দেশটির সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে এই আইন তৈরি করা হয়েছে।
তবে দেশটির সরকার বলছে, কৃষিকাজ ও দুগ্ধশিল্পের জন্য প্রয়োজনীয় গরু দেশে নেই। তাই গরু জবাই বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দল।
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধ করার প্রথম প্রস্তাব উত্থাপন করা হলেও তা সংসদে গৃহীত হয়নি।
এরপর ২০১২ সালে ক্যান্ডি শহরের কর্তৃপক্ষ পৌর এলাকার মধ্যে গরু জবাই নিষিদ্ধ করে।
এইচএন





