ব্রাডলি উইলিয়াম নামের এক ব্যক্তিকে হন্যে হয়ে খুজছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পুলিশ। এই ব্যক্তি তার সাবেক স্ত্রী এবং স্ত্রীর পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করেছে। গতকাল সোমবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এই ঘটনা ঘটে।

উইলিয়াম তার অস্ত্র ফেলে না দেয়ার কারনে ফিলাডেলফিয়ার সকল বাসিন্দাকে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

ফিলাডেলফিয়ার প্রধান সারকারি আইনজীবী রিজা ভেটরি বলেন, উইলিয়াম তার সাবেক স্ত্রী, স্ত্রীর মা,দাদী, বোন, বোনের স্বামী এবং ১৪ বছরের মেয়েকে গুলি করে হত্যা করে। সাবইকে হত্যা করে উইরিয়াম পালিয়ে যায় এবং অস্ত্রটি তার সাথেই আছে।

হত্যাকাণ্ডের পরও ব্রাডলি উইলিয়াম অস্ত্র ফেলে না দেওয়ায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

হত্যাকাণ্ডের সময় লাল কেশধারী ব্রাডলি সামরিক বাহিনীর পোশাকে ছিলেন। চলাচলের জন্য তিনি লাঠি ব্যবহার করতেন। সূত্র: সিএনএন

ইআর