তুরস্কে অভ্যুত্থানের চেষ্টায় মোট ৭৫৪ জন আটক হলেন। তাদের মধ্যে তুরস্কে সামরিক বাহিনীর পাঁচ জেনারেল, ২৯ কর্নেলসহ মোট ৭৫৪ সেনা সদস্য।শনিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জনায়।

শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাত থেকে শুরু হওয়া এই অভ্যুত্থান প্রচেষ্টায় এখন পর্যন্ত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে অভ্যুত্থান সমর্থকদের ১৬ জন রয়েছে বলেও জানান দেশটির পুলিশ প্রধান।

সামরিক বাহিনীর একাংশ এই অভ্যুত্থানে অংশ নেয়। তবে সরকারের দ্রুত পাল্টা ব্যবস্থায় উদ্দেশ্য বিফল হয় অভ্যুত্থানকারীদের। ইতোমধ্যেই অভ্যুত্থান প্রচেষ্টায় অংশ নেওয়া সেনারা আত্মসমর্পণ করতে শুরু করেছেন বলে জানা গেছে।

জেড