চলমান শরণার্থী সংকট মোকাবেলায় ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ ঘোষণা দেন। তবে এ সময় তিনি শর্তও জুড়ে দিয়েছেন।
টনি জানান, শরণার্থী সংকট মোকাবেলায় তার দেশ সাড়া দিলেও তা শুধু সিরীয়দের জন্যই উন্মুক্ত।
দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, ইউরোপে এরই মধ্যে ভিড় করাদের মধ্যে থেকে নয়, তার দেশ জাতিসংঘের বিভিন্ন ক্যাম্পে থাকা সিরীয় শরণার্থীদের মধ্যে থেকেই নির্দিষ্ট সংখ্যককে বেছে নেবে।
সুত্র: দি অস্ট্রেলিয়ন।
এআই





