এ বছর শান্তিতে নোবেল পুরষ্কার  পেলেন পাকিস্তানের নারী শিক্ষা আন্তোলন কর্মী মালালা ইউসুফজাই এবং ভারতের গান্ধীবাদী আন্দোলনের নেতা কৈলাশ সত্যার্থী।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

২০১৩ সালে শান্তিতে নোবেল পায় ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)’। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তদারকির জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক এ প্রতিষ্ঠানটিকে নোবেল দেওয়া হয়।

১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলমতে, এ পুরস্কার প্রবর্তন করা হয়। ১৯০১ সালে প্রথম নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।

শুরু থেকে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থসহায়তায় ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়।

পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার সুইডেন থেকে দেওয়া হলেও শান্তিতে নোবেল দেয় নরওয়ে।

এমআর