ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলে সেনা সদরদপ্তরে আত্মঘাতী জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ছয় সৈন্য নিহত হয়েছে। সেনাবাহিনী এ কথা জানায়।
সূত্র মতে, মঙ্গলবার বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি হাদরামাউত প্রদেশের সেইয়ুন শহরে সেনা সদরদপ্তরে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। এতে প্রাথমিক হিসেবে ছয় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আটজন।
এক জেনারেলকে বহনকারী একটি সেনা কনভয় সদর দপ্তরে পৌঁছানোর পর পরই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে জেনারেল অক্ষত রয়েছেন।
আল কায়দার শক্ত ঘাঁটি ইয়েমেনে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে মারাত্মক হামলা চালানো হয়। এসব হামলার জন্য সাধারণত আল কায়দা জঙ্গিদেরই দায়ী করা হয়।
এমএ





