বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করার মতো নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েন।
ব্রিটিশ হাইকমিশন অ্যামিনিটিস ক্লাবে আজ মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ মন্ত্রী বলেন, তিন দিনের এই সফরে মতামত দেয়ার মতো অবস্থানে তিনি নেই। তবে তিনি বলতে পারেন, এসব অপরাধের তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের বিচারের আওতায় আনা উচিত।
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ উল্লেখ্য করে ডেসমন্ড সোয়েন বলেন এই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ করা ও সমুন্নত রাখা উচিত।
এসএইচ





