লিবিয়ার সিরতে শহরের বিমানবন্দর দখল করার দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির বিভিন্ন অংশ একের পর এক দখল করেই যাচ্ছে আইএস। এর মধ্যে সিরতে শহরের বিমানবন্দর দখল করার ঘটনা ঘটল।
গত বৃহস্পতিবার আইএসের কাছ থেকে বিমানবন্দর দখলের ঘোষণাটি আসে।
উপকূলীয় শহরটির বিমানবন্দর থেকে সরে আসা দেশটির একটি মিলিশিয়াও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সিরতে। শহরটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ গত সপ্তাহে আইএসের হাতে চলে যায়।
কেএইচ





