মেক্সিকোয় এক কিশোরীর জন্মদিন উৎসবে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির গুয়েরিরো রাজ্যের এ ঘটনায় ১১ ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দরিদ্রপূর্ণ গুয়েরিরো রাজ্যে প্রায়ই মানুষ গুম ও গোলাগুলির ঘটনা ঘটে। এটি মাদক পাচারকারীদের আখড়া হিসেবে বিবেচিত।

এর আগে এই রাজ্য থেকে ৪৩ জন শিক্ষার্থী গুম হয়েছিল, যাদের খোঁজ আজও মেলেনি। লা জরনাডা নামে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গুয়েরিরোতে কমপক্ষে ৩২৪ জন হত্যার শিকার হয়েছে। এদের অধিকাংশই মারা গেছে মাদক পাচারসংক্রান্ত ঘটনায়।

রোববার মেক্সিকোর গভর্নর হেক্টর আস্তুদিলো বলেন, ১৫ বছরের এক কিশোরীর জন্মদিন উৎসবে সমস্যা দেখা দেয়। সেখানে গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে।

এমকে