ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে আমেরিকা। দেশটির হুথি সম্প্রদায় এ তথ্য জানিয়েছে। ‘আনসারুল্লাহ’ ওয়েবসাইটের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে বাবেল মান্দেবের কাছে নৌঘাঁটি নির্মাণ করতে চাইছে ওয়াশিংটন। ওই ঘাঁটিতে একটি ভাসমান ডক, একটি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি শুটিং রেঞ্জ থাকবে।
মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ জানিয়েছে, দুই বছরের মধ্যেই নৌঘাঁটির নির্মাণকাজ শেষ হবে এবং এটি নির্মাণ করতে ব্যয় হবে ৫০ লাখ ডলার।
২০১৩ সালের জুনে আল-শারিয়া পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছিল, লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাঁটিতে দেড় হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এসব সেনার কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। ইয়েমেনে সন্ত্রাসবাদ মোকাবেলার অজুহাতে দেশটিতে মাঝেমধ্যেই ড্রোন হামলা চালাচ্ছে আমেরিকা।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
এবার ইয়েমেনে নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে আমেরিকা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে আমেরিকা। দেশটির হুথি সম্প্রদায় এ তথ্য জানিয়েছে। ‘আনসারুল্লাহ’ ওয়েবসাইটের বরাত





