কানাডার পূর্বাঞ্চলে বুধবার এক বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত ও আরো দু’জন আহত হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) একথা জানায়। খবর এএফপির। নিউ ব্রুনসুইক প্রদেশের বৃহত্তম নগরী মঞ্চটনে এ হামলার ঘটনা ঘটে। আরসিএমপি জানায়, এ ঘটনায় তৃতীয় আরো এক ব্যক্তি আহত হয় এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়, তারা জাস্টিন বৌরক নামের এক ব্যক্তি খুঁজছিল। সে সশস্ত্র ও দুধর্ষ ছিল। সূত্র: বিএসএস [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]