বাংলাদেশে নির্বাচন সঠিকভাবে হয় নি, এ বিষয়টা এখন স্পষ্ট। তাই কার্যকর সংলাপের মাধ্যমে এর সুষ্ঠ সমাধানের পথ বের করার আহবান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস।

জাতিসংঘ সদর দফতরে শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস একথা বলেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাধারণত এ ব্রিফিংগুলো দেন। কিন্তু শুক্রবার মহাসচিব গুতেরাস নিজেই ব্রিফিংয়ে অংশ নেন। স্টিফেন ডুজারিকও এ সময় উপস্থিত ছিলেন।

মহাসচিব আরো বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষকে আমরা বলবো তারা যেনো এ নিয়ে কার্যকর সংলাপের মধ্য দিয়ে সমাধানের উপায় বের করে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে এ বিষয়ে যত দ্রুত সম্ভব ইতিবাচক হতে হবে।"

বাংলাদেশের নির্বাচনের ওপর আনা অনিয়ম, অভিযোগগুলো তদন্ত বা পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘ থেকে কোনো বিশেষ দূত পাঠানোর ব্যবস্থা বা চেষ্টা করা হয়েছিল কিনা জানতে চাইলে মহাসচিব বলেন, আমাদের এইরকম কোনো অধিকার নাই যদিনা আমাদের এই বিষয়ে বাধ্য করা না হয়।

বাংলাদেশের অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের অন্যতম অংশীদার একটি দেশ। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের কথা উল্লেখ করতে হয়। এরকম কঠিন পরিস্থিতিতেও উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতা দেখানোর জন্য বাংলাদেশের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ।

জেড