ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলায় বুধবার ছয় সেনা নিহত হয়েছে। এছাড়াও অপর এক সেনাকে অপহরণ করেছে জঙ্গিরা। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা একথা জানান।
জানা গেছে, এই সেনারা সংযুক্ত আরব আমিরাতের গড়া একটি নতুন জিহাদি বিরোধী বাহিনীর সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, সম্প্রতি শাবওয়া প্রদেশে ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর স্থাপিত একটি সামরিক অবস্থানের পাশে এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি আরো বলেন, আল-কায়েদা সদস্যরা আত্মঘাতী বোমা হামলাকারীকে সাহায্য করেছে। হামলায় জিহাদি বিরোধী বাহিনীর দুটি গাড়ি ধ্বংস হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছে এবং অপর একজনকে আল-কায়েদার সদস্যরা অপহরণ করেছে। এএফপি।
জেড
আন্তর্জাতিক
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ৬ সেনা নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলায় বুধবার ছয় সেনা নিহত হয়েছে। এছাড়াও অপর এক সেনাকে অপহরণ করেছে জঙ্গিরা। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা একথা জানান।