একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বুধবার গাওয়া র‍্যাপ গানে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কড়া সমালোচনা করলেন দেশটির জনপ্রিয় গায়ক স্টরমজি।

গ্রিনফেল টাওয়ারের আগুনে হতাহতদের সহায়তা দিতে ব্যর্থ হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ‘অপরাধী’ হিসেবে অভিহিত করেন। সেরা পুরুষ সোলো আর্টিস্ট হিসেবে স্টরমজি এ বছরের ব্রিট মিউজিক অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে গাওয়া র‍্যাপে স্টরমজি বলেন, ‘থেরেসা মে, গ্রিনফেলের জন্য যে টাকা দেয়ার কথা, তা কোথায়? তোমার কি মনে হয়, আমরা গ্রিনফেলের কথা ভুলে গেছি? চোরের দল, তোমরা মুখের কথায় কিভাবে আমাদের অসভ্য বানিয়ে দিচ্ছ? তোমাদেরও উচিত কয়েকদিন জেলের ভাত খাওয়া, তোমাদেরও উচিত কিছু ক্ষতিপূরণ দেয়া। তোমাদের উচিত নিজেদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, তখন দেখ কতদিন টিকে থাকতে পারবে!’

২০১৭ সালে লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুনে ঘটনায় ৭১ জন নিহত হন। স্টরমজির সমালোচনার জবাবে থেরেসা মে’র অফিস থেকে বৃহস্পতিবার জানানো হয়, মে ওই অনুষ্ঠানটি দেখেননি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, ‘প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন- গ্রিনফেল একটা অভাবনীয় ট্র্যাজেডি ছিল। ওটা কখনোই হওয়া উচিত ছিল না এবং কোনোভাবেই আবার হতে দেয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ৫৮ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ রাখা হয়েছে।’ ব্রিট মিউজিক অ্যাওয়ার্ড সম্প্রচারিত হওয়ার পর ব্রিটেনের অনেক নেতা স্টরমজির পারফর্মেন্সের প্রশংসা করেন।

ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লেখেন, ‘প্রথমবার ব্রিট অ্যাওয়ার্ড জেতায় অভিনন্দন স্টরমজি। আর শক্তিশালী পারফর্মেন্সের কী বলব!’

হাউজ অফ কমন্সের সদস্য ভ্যালেরি ভাজ স্টরমজির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পুরস্কার জেতায় তাকে অভিনন্দন জানান। ‘গায়কেরা সরকারকে সঠিক কাজটি করার কথা মনে করিয়ে দিচ্ছেন এবং তা ‘খুব ভাল’ বলেও মন্তব্য করেন কমন্স সদস্য পিট উইশারট।

জেড