সৌদি আরবের মক্কায় সিডর কোম্পানির শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিচয় মিলেছে। এরা সবাই বাংলাদেশি নাগরিক।
বুধবার জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শরিফুল ইসলাম পিতা:আব্দুস সবুর , ঘাটাইলের পেচারআটা গ্রামের নান্নু মিয়ার ছেলে আরিফ হোসেন, দেওপাড়া গ্রামের হানিফ পিতা:সিকদার পাতা , মাটিয়াটা গ্রামের চান শহিদুল ইসলাম পিতা:মাসুদ এবং অপরজন বিবাড়ীয়া জেলার কসবা উপজেলার আব্দুল ভুইয়ার ছেলে সোহেল রানা।
আলতাফ হোসেন জানান, নিহতদের পরিচয় জানার পর নিহত এবং আহত বাংলাদেশিদের ক্ষতিপুরণ আদায়ের জন্য কম্পানির সঙ্গে কথা আলোচনা হয়েছে। বর্তমানে তাদের লাশ মক্কার আল নুর হাসপাতালের হিমঘরে রাখা আছে।
জানা গেছে, গত ২৯ডিসেম্বর বৃহস্পতিবার ৫টার দিকে সৌদি আরবের মক্কা শহর হতে ৩৫ কি: মি: দূরবর্তী তায়েফ জেদ্দা বাইপাস সড়কের কাছে তরিক আল-খাওয়াজাত নামাক স্থানে সিডর কোম্পানির শ্রমিক ভিলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হন এবং ৫ জন আহত হন।
আহতরা হলেন, ময়মনসিংহ জেলার গরগাও উপজেলার নওটানা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে খায়রুল,চরকামারী গ্রামের মকবুল মিয়ার ছেলে রুবেল, নয়াপাড়া গ্রামের সূলতান মিয়া। আহতদের মধ্যে খাইরুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রাখা হয়েছে।
নাজিব





