মরক্কোর কাছে ইসরাইল গোপনে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে। ইসরাইলের সামরিক অস্ত্র ও নিরাপত্তা বিষয়ক সরঞ্জাম রফতানির সাথে সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির দৈনিক পত্রিকা হারেৎজ।
জোনাথন হেম্পেল নামের ওই সমরাস্ত্র বিশেষজ্ঞ হারেৎজকে বলেন, মরক্কোর কাছে ইসরাইল যে সকল অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছে তা বহু বছর ধরে ব্যবহার করেছে দেশটি।
তিনি বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে মরক্কোকে ইসরাইল বিভিন্ন সামরিক যোগাযোগ ও নিয়ন্ত্রণ সরঞ্জাম সরবরাহ করেছে। এসব সরঞ্জামের মধ্যে আছে যুদ্ধবিমানের শনাক্ত ও ট্র্যাকিং করার যন্ত্রপাতি।
এদিকে ২০২০ সালে মরক্কোর বিমানবাহিনী তিনটি ইসরাইলি হিরন ড্রোন ক্রয় করেছে। এ তিনটি হিরন বিমানের মূল্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
সম্প্রতি মরক্কোর বেশ কয়েকটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, ইসরাইলের সহযোগিতায় মরক্কো ড্রোন উৎপাদন করতে যাচ্ছে। তথ্যসূত্র : মিডল ইস্ট মনিটর।
এবিএস





