মার্কিন কোস্টগার্ড ক্যারিবিয়ান উপকূলে সম্প্রতি দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১১ কোটি মার্কিন ডলার মূল্যের কোকেন উদ্ধার করেছে। এদের মধ্যে কলম্বিয়া ও নিকারাগুয়ার মধ্যবর্তী অঞ্চলে একটি অভিযান চালানো হয় বলে সংগঠনটি জানিয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা মার্ক বার্নেই এএফপিকে বলেন, ‘উভয় অভিযানে ৩ হাজার ৩০০ কিলোগ্রাম (৩৬৩ টন) কোকেন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পর এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হল।’
১৫ মার্চ জ্যামাইকার দক্ষিণে মাদকদ্রব্যের প্রথম চালানটি আটক করা হয়। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা ৯৭টি বাক্স থেকে ২ হাজার ৪০০ কিলোগ্রাম কোকেন উদ্ধার করে। একটি মাছ ধরার নৌকার কাছে বাক্সগুলো ভাসছিল। এগুলোর আনুমানিক মূল্য ৮ কোটি মার্কিন ডলার।
১৯ মার্চ দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় কলম্বিয়ার পতাকাবাহী পাঁচটি নৌযান থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জাহাজগুলোকে কলম্বিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের সদস্যরা দক্ষিণপশ্চিম ক্যারিবিয়ান সমুদ্রে জাহাজটি দেখতে পেয়ে এতে অভিযান চালিয়ে ৯০০ কিলোগ্রাম কোকেন উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৩ কোটি মার্কিন ডলার।
অভিযান দুটিতে উদ্ধার করা মাদকদ্রব্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ফেডারেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
আমেরিকার উপকূল থেকে শত শত মণ কোকেন আটক