ইরানের বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও’র প্রধান আলী রেজা জাহাঙ্গগিরিয়ান বলেছেন, টিকেট বিক্রি করে বিদেশি এয়ারলাইন্সগুলো ইরান থেকে বছরে ৩০০ কোটি ডলার আয় করছে। তেহরানে বেসামরিক বিমান শিল্প সংক্রান্ত এক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ইরানের বেসামরিক বিমান খাতে নানা বিনিয়োগের কথা তুলে ধরে তিনি আরো বলেন, অদূর ভবিষ্যতে ফ্লাইট রুটের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে ইরান। তিনি আরো জানান, ইরানের বেসামরিক বিমান অবকাঠামো এবং বেসামরিক বিমান বহরকে নতুন করে তুলতে তিন হাজার কোটি ডলার বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
অবশ্য ইরান পুরানো বিমান বহরকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছে। তেহরান বলেছে, এ খাতকে নতুন করে গড়ে তোলার জন্য ৫০০ বিমানের প্রয়োজন রয়েছে।
তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বেসামরিক বিমান ক্ষেত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বছরের গোড়ার দিকে ১০ বছরের কম পুরানো ৯টি বিমান নিজ বিমান বহরে যোগ করেছে ইরান।
ইরানের ২৫১টি বাণিজ্যিক বিমান রয়েছে কিন্তু যন্ত্রাংশের অভাবে এর অনেকগুলোই আর কাজ করছে না। ইরানের বিমানের গড় বয়স ১৯ বছরেরও বেশি। রেডিও তেহরান
ইআর





