বাবার সবসময় শাসন সহ্য করা যায় না, কিছু একটা করতে হবে। সর্বশেষ বইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে ফন্দি করলো মেয়ে। ১৮ বছর বয়সী মেয়ে তার বাবার বিরদ্ধে ছয় বছর ধরে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। খবর ওয়াশিংটন পোস্টের।
এই মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে আসল ঘটনা। জানা গেছে, মামলার নেপথ্যে রয়েছে কামব্যঞ্জক উপন্যাস 'ফিফটি শেডস অব গ্রে'।
এ বই পড়েই মেয়েটির মাথায় তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ফন্দি আসে। ২০১১ সালে প্রকাশিত ব্রিটিশ লেখক ই এল জেমসের এ বইটি ২০১৪ সালের মধ্যেই সারা বিশ্বে ১০ কোটি কপি বিক্রি হয়।
এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই সাড়ে চার কোটি কপি বিক্রি হয়। শুধু তাই নয়, বইটি ওয়াশিংটন পোস্টের বেস্ট সেলার তালিকার শীর্ষে টানা ৫০ সপ্তাহ অবস্থান করে।
আইনজীবী ক্যাথি ম্যাককালোচের জেরার মুখে অবশেষে মেয়েটি সত্য প্রকাশ করতে বাধ্য হন। জালিয়াতি ও অপরাধ বিষয়ে জাঁদরেল এ ব্যারিস্টার প্রথমে পুলিশে ছিলেন। পরে তিনি আইন বিষয়ে পড়াশুনা করে আইন পেশায় আসেন।এ আইনজীবী জানান, তার জীবনে বই পড়ে বাবার বিরুদ্ধে এ ধরনের ঘটনা জীবনে দ্বিতীয়টি দেখেননি।
জেড





