যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি হিপ-হপ কনসার্টের কাছে হামলা করেছে বন্দুকধারীরা। সোমবার রাতে এই হামলায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
নিউ ইয়র্ক ডেইলির খবরের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, নিউ জার্সির হোমডেল এলাকায় পিএনসি ব্যাংক আর্টস সেন্টারে কনসার্ট চলছিল। কনসার্ট প্রায় শেষ, এমন সময় গুলি হামলা হয়।
আহত দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, হামলাকারী কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।
পুলিশ এখনও ওই হামলাকারীকে ধরতে পারেনি। হামলার কারণও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
কেএইচ





