সাত মাসের সন্তানের ধর্ষণে অভিযুক্তের দু’হাত কেটে নিলেন বাবা।ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের ভাটিন্ডা জেলায়। ২০১৪ সালে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে ১৭ বছরের ওই অভিযুক্তের বিরুদ্ধে।
এতে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় শিশু-কিশোর আশ্রয় কেন্দ্রে পাঠায়। তারপর থেকে আদালতে মামলা চলছিল।
বুধবার ছিল সেই মামলার শুনানি। শুনানি পিছিয়ে যাওয়ায় অভিযুক্তের সঙ্গে আদালতের বাইরে আপোসের প্রস্তাব দেন শিশুটির বাবা।কিন্তু রাজি হননি অভিযুক্ত। এরপরই গ্রামের বাড়িতে এক জলাধারের কাছে নিয়ে গিয়ে নিগৃহীতার বাবা অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে দু’হাত কেটে নেয় বলে অভিযোগ।
অভিযুক্তের হাত কেটে নেওয়ার অপরাধে শিশুটির বাবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে।এর আগে একই জেলায় মেয়েকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে হত্যা করেছিল এক বাবা।সূত্র: এনডিটিভি
এআই





