আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশ যোগ দেওয়ায় সংবিধান লঙ্ঘিত হয়েছে।

আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র পাঠাগারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাসের সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক আজব পদক্ষেপ নিয়েছে। তারা সংবিধান লঙ্ঘন করে এ জোটে যোগ দিয়েছে। জাতীয় সংসদে তিনি এর তীব্র প্রতিবাদ জানাবেন বলেও জানালেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, এমপি ও কবি কাজী রোজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।

এসএইচ