বরপণ বা যৌতুকের দাবি দাওয়া নয়, বিয়ের মেনুতে মাটন বিরিয়ানির বদলে পরিবেশিত হয়েছিল চিকেন বিরিয়ানি। তুচ্ছ এই কারণে বিয়ে ভেঙ্গে দিল পাত্রপক্ষ।
ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। শুধু তাই নয়, বিয়ের আসরে এই নিয়ে দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।বেঙ্গালুরুতে একটি বিয়ের আসরে বরপক্ষ অভিযোগ তোলে, তাদের বলা হয়েছিল মাটন বিরিয়ানি পরিবেশন করা হবে। কিন্তু তার বদলে চিকেন বিরিয়ানি পরিবেশন করা হয়েছে। কনে পক্ষের তরফে প্রায় ৩০ কেজি বিরিয়ানি প্রস্তুত করা হয়েছিল যা বরপক্ষ প্রত্যাখান করে। কারণ বরপক্ষ থেকে বলা হয় যে তাদের কেউই মুরগির মাংস খান না। এরপর গত ৯ মার্চ বিয়ে স্থগিত করে দেয় মেয়ের বাড়ি। তাদের বক্তব্য, এই সামান্য ঘটনা নিয়ে যে পরিবার গোলমাল বাধায় সেখানে তাদের মেয়ে বাকি জীবন কাটাতে পারবে না। সূত্র: ওয়েবসাইট
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]