কম্বোডিয়ার পুলিশ শুক্রবার বৌদ্ধ মন্দির থেকে চুরি হয়ে যাওয়া একটি স্বর্ণপাত্র উদ্ধার করেছে। এই পাত্রে গৌতম বুদ্ধের দেহাবশেষ রাখা হয়েছে বলে ধারণা করা হয়। চুরির ঘটনায় জড়িতদের ধরতে দেশব্যাপী ব্যাপক ধরপাকড় চালানো হয়।
ডিসেম্বরে চুরির ঘটনাটি প্রকাশ পেলে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হৈচৈ পড়ে যায়। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের চুল, দাঁত ও হাড় পাত্রটিতে রাখা ছিল। এ ছাড়া বুদ্ধের বেশ কয়েকটি ছোট ছোট মূর্তি একই সঙ্গে চুরি হয়। ।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার উডং শহরে অবস্থিত এ মন্দির থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তাকেওর একটি বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণপাত্রটি উদ্ধার করা হয়েছে।
জাতীয় পুলিশের মুখপাত্র কার্ট চান্থারিথ এএফপিকে বলেন,"পাত্রটিতে সবকিছুই ঠিকঠাক ছিল।"
কম্বোডিয়ার জাতীয় পুলিশের ওয়েবসাইটে বলা হয়েছে, অভিযানের পর এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। এখন এই ঘটনার মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। ডিসেম্বর মাসে মন্দিরটির ৫ রক্ষীকে গ্রেফতার করা হয়।
গৌতম বুদ্ধের জন্মের ২৫০০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে তার দেহাবশেষ ১৯৫০ এর দশকে শ্রীলংকা থেকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয় বলে ধারণা করা হয়ে থাকে। সূত্র: এএফপি[b]
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
কম্বোডিয়ায় চুরি যাওয়া গৌতম বুদ্ধের দেহাবশেষ উদ্ধার