ধরুন, যদি এরকম হয়? রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, পাশেই এসে নীল তিমির দল হাজির! হ্যাঁ এমনটাই হতে পারে এবার মালদ্বীপের এক রেস্টুরেন্টে।
মালদ্বীপে তৈরি করা হয়েছে পানির নিচের সর্বপ্রথম রেস্টুরেন্ট। সমুদ্রের পানির উপরিভাগ থেকে ৫ মিটার গভীরতায় অবস্থিত এই রেস্টুরেন্ট বানানো হয়েছে মালদ্বীপের রাংগলি দ্বীপের সমুদ্র তটে। এই রেস্টুরেন্টটির নাম The Ithaa Restaurant। এটি ভারতীয় মহাসাগরের ১৫ ফুট নিচে অবস্থিত, এর চারপাশ ঘিরে আছে প্রবাল প্রাচীর এবং পরিষ্কার এক্রাইলিক।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392667096.jpg[/img]
এই রেস্টুরেন্টের খাবারের মেন্যুতে পাবেন মালদ্বীপ আর পশ্চিমাদের খাবারের ধাঁচে বানানো খাবার, আর এখানে খেতে আপনার খরচ হবে ১২০ থেকে ২৫০ মার্কিন ডলার। এই রেস্টুরেন্টে একসাথে ১৪ পদের খাবার খেতে পারেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392667120.jpg[/img]
রেস্টুরেন্টে ঢোকার জন্য সিট রিজার্ভ করতে হবে অনেক আগেই। কেননা, এখানে টেবিল পাওয়া বেশ কষ্টকর একটা বিষয়। রেস্টুরেন্টে ঢোকার পূর্বে আপনাকে ভাসমান কাঠের একটি ব্রিজ পাড় হতে হবে। কেননা এই রেস্টুরেন্টে ঢোকার দরজা পানির মধ্যে অবস্থিত আর তা পানিতে ভাসমান অবস্থায় থাকে, যা কি না দড়ির সাহায্যে সমুদ্রের তলদেশে আটকানো থাকে যাতে তা জোয়ার ভাটার তোড়ে ভেসে না যেতে পারে।
[b]ঢাকা, এএম, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]