বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান জঙ্গি কাদির আবদুল (২৭) টরন্টো থেকে সিরিয়া যান। আদানা পূর্বাঞ্চলীয় তুর্কি শহরে শ্যামুয়েল এভিলস নামে আরেক কানাডীয়ানসহ তাকে স্থানীয় প্রশাসন ৩১ মার্চ গ্রেফতার করে। পনের দিন তুরস্কে আটক রাখার পর ১৫ এপ্রিল তাদের কানাডা ফেরত পাঠানো হয়।
কানাডার ন্যাশনাল পোষ্ট থেকে জানা যায়, এজন্য তাদেরকে গত ২ সেপ্টেম্বর অন্টারিও কোর্ট অব জাস্টিসের আদালতে হাজির করা হয়। আগামী ২৩ সেপ্টেম্বর তাদের পুনরায় আদালতে হাজির করা হবে।
এছাড়াও একটি এ আর-১৫ সেমি অটোমেটিক রাইফেলটি রাখার দায়ে কাদিরের বাবা মোহাম্মদ উদ্দিনের (৫৭) বিরুদ্ধেও আরসিএমপি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মোহাম্মদ উদ্দিনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রাইফেলটি খোঁজে পাননি।
তদন্তকারীদের বলেছেন, তার ছেলে চলে যাওয়ার পর তিনি রাইফেলটি ভেঙ্গে টুকরো করে সেটি অ্যাপার্টমেন্টের গার্বেজে ফেলে দিয়েছেন। তিনি সেই অস্ত্রের লাইসেন্সও ছিঁড়ে ফেলে দিয়েছেন।
উল্লেখ্য, আইএসের ফাঁস হয়ে যাওয়া গোপন নথি মোতাবের ২০১৪ সালের জুলাই মাসে এই তরুণ আইএস এ যোগ দেন। আইএস-এর নিবন্ধন ফরমে তার যে ফোন নম্বর দেয়া আছে, সেটি তাদের বাসার এবং তা তার বাবার ফোন নম্বরের সঙ্গে মিলে যায়।
এমএনজে





