পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে মানি লন্ডারিং মামলায় আদালত অব্যাহতি দিয়েছে। রাওয়ালপিন্ডির দুর্নীতি দমন আদালত তাকে আজ এ অব্যাহতি দেয়।
একইসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকেও মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছ। ১৪ বছর আগে এ মামলা দায়ের করা হয়েছিল দু ভাইয়ের বিরুদ্ধে।
বিচারপতি আনোয়ার আহমদের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। এতে বিচারপতি আহমদ বলেন, ১৪ বছর আগে মামলা হলেও এখন পর্যন্ত একজন ব্যক্তিও সাক্ষী হিসেবে আদালতে হাজির হন নি। আদালত বলেছে, এটা নিতান্তই রাজনৈতিক মামলা; এর কোনো বাস্তব ভিত্তি নেই।
মামলায় নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ, মেয়ে মরিয়াম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজকেও আসামী করা হয়। তাদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





