দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে এক নারীকে গাছে বেঁধে নিগ্রহের ঘটনা ঘটেছে। এর আগে বীরভূমের এক বিজেপি কর্মীর কাকীকে জঙ্গলে তুলে নিয়ে রাতভর নিগ্রহ চালিয়েছিল পুলিশ। এবার অভিযোগ শাসক দল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
আগের ঘটনার সপ্তাহ না-ঘুরতেই এক নারীর ওপর চলেছে গাছে বেঁধে নির্যাতন, ঘটেছে শ্লীলতাহানির ঘটনাও। এই নির্যাতনের প্রাথমিক কারণ গ্রাম্য বিবাদ। যাতে শেষ পর্যন্ত লেগেছে রাজনৈতিক রং-ও।
মৈপীঠের দক্ষিণ বৈকণ্ঠপুর গ্রামে রোববার সকালে প্রকাশ্যেই ওই নারীকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর চালানো হয়। এতে মারাত্মক জখম হন ছেচল্লিশ বছর বয়সের এই বিধবা নারী। হাঁস চরানো নিয়ে বিবাদ থেকে ওই নারীর চলে এ নির্যাতন।
আহত নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ অভিযুক্তের ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। অপরাধীদের গ্রেফতারের দাবিতে সুন্দরবন উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সড়ক অবরোধ ওর বিক্ষোভ করেছে সিপিএমের কর্মী-সমর্থকেরা।
কান্তিবাবু ওই নারীকে দেখতে হাসপাতালে গেলে নির্যাতিতা জানান, তার নিজের শাড়ি দিয়ে গাছের সঙ্গে তাকে বেঁধে তার শ্লীলতাহানি এবং মারধর করা হয়েছে। তার কাপড় খুলে নিয়েই একটি কাঁটা গাছে বাঁধা হয়। এর পর চলে এলোপাথাড়ি লাথি, চলে মারধর, চলে বাঁশ দিয়ে পেটানো । প্রতিবেশীদের কেউ কেউ বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয়। সূত্র: আনন্দবাজার।
কেএইচ





