শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানান তিনি। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হুথিদের প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ ও ৭ অক্টোবরের হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। হামলা প্রতিহত করতে সৌদি বাহিনী ও জোটের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে শাহবাজ শরিফ বলেন, সৌদি আরবের জনগণ ও নেতৃত্বের পাশে রয়েছে পাকিস্তান।
এর আগে ৬ অক্টোবর রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে সৌদি আরবে নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের বিষয়ে সম্মত হয় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করছে পাকিস্তান ও তুরস্ক। এ কাজে দুই দেশের সামরিক বাহিনী গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন সহায়ক কার্যক্রমে যুক্ত রয়েছে বলে জানান তিনি।
সূত্র: জিও নিউজ
এস















