মিয়ানমারের আরাকান রাজ্য থেকে ৫৩ জন রোহিঙ্গা ছাত্রকে স্কলারশীপ দিবে তুরস্ক। তাদেরকে তুরস্কের ভাসির্টিতে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী হাকান জায়েশ উগলু।

জায়েশ উগলু বলেন, তার দেশ আরাকানী ছাত্রদের ভার্সিটির বিভিন্ন বিভাগে সিট দিবে। যেমন : যোগাযোগ, অধিকার, রাজনীতি এবং মানবাধিকার।
তিনি আরো বলেন, ইতিমধ্যে ১৫ আরাকানি ছাত্র তুরস্কে পৌঁছে গেছে। বাকি ৫৩ জন অচিরেই চলে আসবে।

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা সর্ম্পকে উপপ্রধানমন্ত্রী বলেন, তার দেশ সেখানে অসুস্থদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্রসহ মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

তিনি জাতিসংঘের অধীন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে আরাকানে এগিয়ে আসার আহ্বান জানান। গত ১৯ সেপ্টেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ এবং এ্যামিনেষ্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গাদের জাতিগত নিধন বন্ধ করতে মিয়ানমার সরকারের উপর চাপ দিতে আহ্বান জানায়।

২৫ আগষ্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়ারা আরাকানের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর পাশবিক হত্যাকাণ্ড শুরু করে। গণধর্ষণ , হত্যা যেন মিয়ানমারের নৈমত্তিক ঘটনা। তাদের পাশবিক নির্যাতনে এ পর্যন্ত পাঁচ সহস্ত্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কয়েক লক্ষ্য নিরীহ মানুষ জীবন বাচাতে বাংলাদেশের কক্সবাজার সীমান্তে আশ্রয় নিয়েছে।

জেড