সোমবার পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের একটি স্কুলের ফটকে বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। আর আহত হয়েছে তিনজন। বার্তা সংস্থা এএফপি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে  তথ্য জানায়।

দেশটির সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তান থেকে তালেবান জঙ্গিদের হটাতে ২০১৪ সালের জুন মাস থেকে লড়াই করে যাচ্ছে ।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, নিহত শিশুটির বয়স নয় বছর। আর আহত তিনজনের বয়স ৮ থেকে ১০ বছরের মতো। উপজাতি অধ্যুষিত ওই এলাকায় সাংবাদিকদের যাতায়াত সীমিত। তাই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।

নাজিব